উত্তর: ক্রাইমসিন (Crimescene)ঃ Crime মানে অপরাধ আর scene মনে দৃশ্য তাহলে একসাথে ক্রাইমসিন হলো অপরাধের দৃশ্য বা সেই অপরাধের সাথে সম্পর্কিত বস্তুগত সাক্ষ্য প্রমাণ থাকতে পারে এমন যেকোনো স্থানকে বা অপরাধ ঘটনাস্থল কে বোঝায়।ক্রাইমসিন (Crimescene)শব্দটি একজন ব্যক্তি, একটি বাড়ি বা ভবন, একটি গাড়ি বা দূরবর্তী স্থানকে অন্তর্ভুক্ত করতে পারে। অর্থাৎ যেসব স্থানে অপরাধ সংক্রান্ত বস্তুগত আলামত, ও সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় সেগুলোকেও অপরাধ দৃশ্য বা ক্রাইমসিন (Crimescene) বলে।
ক্রাইমসিন এর নিদিস্ট কোন প্রকার
নাই। ক্রাইমসিন এক বা একাধিক হতে পারে । যেমন- প্রাথমিক ক্রাইমসিন (Primary
Crimescene),দ্বিতীয় (secondary Crimescene), তৃতীয় (tersiary Crimescene)।
ক্রাইমসিনের গুরুত্ব (Crime Scene এর গুরুত্ব) অপরাধ তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ
একটি বিষয়। এটি হল সেই স্থান যেখানে কোনো অপরাধ সংঘটিত হয়েছে বা যার সাথে অপরাধের
সরাসরি সম্পর্ক আছে। নিচে ক্রাইমসিনের গুরুত্ব বিভিন্ন দিক থেকে আলোচনা করা হলো:
1,প্রমাণ সংগ্রহের কেন্দ্রবিন্দু=
ক্রাইমসিন হচ্ছে সেই স্থান যেখানে
অপরাধের সবরকম শারীরিক ও উপাদানগত প্রমাণ পাওয়া যায়। যেমন:
- আঙ্গুলের ছাপ (fingerprint)
- রক্ত, চুল, ত্বক (biological evidence)
- অস্ত্র বা গোলাবারুদ
- পোশাক বা জুতা চিহ্ন
- সিসিটিভি ফুটেজ ইত্যাদি
এই প্রমাণগুলো অপরাধী শনাক্ত ও ঘটনার
বিশ্লেষণে সহায়তা করে।
2. ফরেনসিক বিশ্লেষণের উপযুক্ত উৎস=
ক্রাইমসিন থেকে সংগৃহীত প্রমাণ
ফরেনসিক ল্যাবে পাঠানো হয়, যেমন:
- DNA বিশ্লেষণ
- রক্তের ধরন নির্ধারণ
- অস্ত্রের বলিস্টিক পরীক্ষা
এই বিশ্লেষণগুলি বিজ্ঞানের মাধ্যমে
প্রমাণের সত্যতা নিশ্চিত করে।
3. অপরাধের পদ্ধতি বিশ্লেষণ=
ক্রাইমসিন তদন্ত করে পুলিশ ও
তদন্তকারী দল বুঝতে পারে:
(ক) অপরাধ কীভাবে সংঘটিত হয়েছে
(খ) অপরাধীর গমনাগমন কোন দিক থেকে
(গ) অপরাধ পূর্বপরিকল্পিত ছিল কি না
(ঘ) একাধিক ব্যক্তি জড়িত ছিল কিনা
4. অপরাধী শনাক্ত ও গ্রেফতার=
উপযুক্তভাবে সংরক্ষিত ও বিশ্লেষিত
ক্রাইমসিন থেকে পাওয়া প্রমাণ:
(ক) সন্দেহভাজনকে চিহ্নিত করতে সহায়তা করে
(খ) আদালতে শক্তিশালী সাক্ষ্য হিসেবে
উপস্থাপন করা যায়
(গ) নির্দোষ ব্যক্তিকে মুক্ত করে প্রকৃত
অপরাধীকে শাস্তি দিতে সাহায্য করে
5. বিচারে সহায়তা=
আদালতে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ
প্রমাণ করার জন্য বিশ্বস্ত ও বৈজ্ঞানিক প্রমাণ দরকার। ক্রাইমসিনে পাওয়া
প্রমাণ বিচারকের কাছে অপরাধের বাস্তবতা উপস্থাপন করতে সহায়ক হয়।
6. অপরাধ প্রতিরোধে সহায়ক=
একটি অপরাধ কীভাবে ঘটেছে তা বোঝা গেলে
ভবিষ্যতে সেই ধরনের অপরাধ প্রতিরোধের কৌশল গ্রহণ করা যায়।
পরিশেষে বলা যায় যে, ক্রাইমসিন তদন্ত অপরাধ সমাধানের
প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। সঠিকভাবে ক্রাইমসিন সংরক্ষণ ও বিশ্লেষণ করা না
হলে অপরাধী পার পেতে পারে এবং নিরপরাধ ব্যক্তি শাস্তি পেতে পারে। তাই ক্রাইমসিনের
প্রতি গুরুত্ব দেওয়া অপরিহার্য।
পিআরবি নিয়ম ৬৩৫
0 মন্তব্যসমূহ