সহিংস উগ্রবাদ কাকে বলে? সহিংস উগ্রবাদ হলো এমন এক চরমপন্থী মনোভাব বা মতাদর্শ, যার ফলে ব্যক্তি বা গোষ্ঠী সহিংসতা ব্যবহার করে নিজেদের বিশ্বাস, মত বা রাজনৈতিক উদ্দেশ্য প্রতিষ্ঠা করতে চায়। এটি ব্যক্তিকে রাষ্ট্র, সমাজ বা নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা ও সশস্ত্র হামলার দিকে ঠেলে দেয়।
সহিংস উগ্রবাদে জড়িয়ে পড়ার কারণসমূহঃ
১. চরম ধর্মীয় বা রাজনৈতিক মতাদর্শে প্রভাবিত হওয়া
২. দারিদ্র্য ও বেকারত্ব
৩. অশিক্ষা বা ভুল তথ্যপ্রাপ্তি
৪. পারিবারিক অবহেলা বা সামাজিক বঞ্চনা
৫. ইন্টারনেট ও সামাজিক মাধ্যমে জঙ্গি প্রচারণা
৬. পরিচয়ের সংকট বা আত্মপরিচয়ের খোঁজ
৭. প্রতিশোধপরায়ণতা বা কোনো ঘটনার প্রতিক্রিয়া
৮. বন্ধুবান্ধব বা গোষ্ঠীর প্ররোচনা
সহিংস উগ্রবাদ দমনে পুলিশের করণীয়ঃ
১. প্রতিরোধমূলক কার্যক্রম: উগ্রবাদে ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার
২. বিচক্ষণ তদন্ত ও গোয়েন্দা কার্যক্রমঃ সন্দেহভাজন ব্যক্তি বা গোষ্ঠীর তথ্য সংগ্রহ আগাম সতর্কতা ও গোপন গোয়েন্দা প্রতিবেদন তৈরি সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে অনলাইন কার্যক্রম নজরদারি
৩. সচেতনতা বৃদ্ধিঃ
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সেমিনার, ওয়ার্কশপ আয়োজন ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া
৪. আইন প্রয়োগঃ
সন্ত্রাস দমন আইন, তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ উগ্রবাদে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করা
৫. পুনর্বাসন ও কাউন্সেলিংঃ আত্মসমর্পণকারী উগ্রপন্থীদের পুনর্বাসন মনো-সামাজিক কাউন্সেলিং প্রদান
পরিশেষে বলা যায় যে,সহিংস উগ্রবাদ হলো একটি জাতীয় ও বৈশ্বিক হুমকি। এর বিস্তার রোধে পুলিশের পাশাপাশি সমাজ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পুলিশকে প্রযুক্তিনির্ভর, জনসম্পৃক্ত ও তথ্যভিত্তিক পদক্ষেপ নিতে হবে তবেই সহিংশ উগ্রবাদ দমন করা সম্ভব হবে।
0 মন্তব্যসমূহ