# কমিউনিটি পুলিশিং কী?

কমিউনিটি পুলিশিং হলো সমাজমুখী পুলিশি কার্যক্রম। অর্থাৎ, জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অপরাধ প্রতিরোধ, অপরাধের মূল কারণ দূরীকরণ, সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করার একটি প্রশাসনিক কৌশল।


# প্রথমে চালু হয়: ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া।


 # বাংলাদেশে পরীক্ষামূলকভাবে:

১৯৯২ সালে ময়মনসিংহ জেলায়,

১৯৯৪ সালে ঢাকার কাফরুল এলাকায়,

২০০০ সাল থেকে সারা দেশে।


কমিউনিটি পুলিশিং এর দায়িত্ব ও কর্তব্যঃ

১. সামাজিক অপরাধ ও বিশৃঙ্খলা শনাক্ত করে সমাধানমূলক পদক্ষেপ নেওয়া।
২. অপরাধ দমনে জনগণকে সংগঠিত ও সম্পৃক্ত করা।
৩. অপরাধ, মাদক, চোরাচালান, নাশকতা ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের তথ্য সংগ্রহ করে পুলিশকে দেওয়া।
৪. নিজ ক্ষমতায় আইন প্রয়োগ ও প্রয়োজনে নিয়মিত পুলিশের সাহায্য নেওয়া।
৫. নারী, শিশু, বৃদ্ধ, সংখ্যালঘু, প্রতিবন্ধী ও অসহায়দের স্বার্থ রক্ষা করা।
৬. এলাকায় টহল পরিচালনা করে জননিরাপত্তা নিশ্চিত করা।
৭. মানবাধিকার ও ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করা।


# বাংলাদেশে বাস্তবায়নে প্রতিবন্ধকতা

১. স্থানীয় পুলিশের প্রতি জনগণের আস্থার অভাব।
২. পুলিশের নেতিবাচক মনোভাব।
৩. পুলিশের সাংগঠনিক কাঠামোয় এই ব্যবস্থার অনুপস্থিতি।
৪. স্থানীয় দলাদলি ও রাজনৈতিক দ্বন্দ্ব।
৫. অপরাধী চক্রের বাধা ও বিরোধিতা।
৬. জনগণের অজ্ঞতা ও পুলিশের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা।
৭. আর্থিক সীমাবদ্ধতা ও অর্থদাতাদের অনীহা।


 পরিশেষে বলা যায় যে,
কমিউনিটি পুলিশিং হলো জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতায় অপরাধ নিয়ন্ত্রণের একটি পদ্ধতি। এর মাধ্যমে পুলিশ শুধু আইন প্রয়োগ করে না, বরং অপরাধ প্রতিরোধে জনগণকেও সম্পৃক্ত করে। তবে আস্থার অভাব, রাজনৈতিক প্রভাব ও অর্থনৈতিক সীমাবদ্ধতা এ ব্যবস্থার মূল চ্যালেঞ্জ।



Small App Download Ad

📱 পুলিশ পদোন্নতি প্রস্তুতি অ্যাপ

সহজ প্রস্তুতির জন্য এখনই ডাউনলোড করুন

⬇️ Download Now