'বেআইনি সমাবেশ' কী ?
উত্তরঃ ১৮৬০ সালের পেনাল কোডের ১৪১ ধারা মোতাবেক পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ তখনই বেআইনি সমাবেশ' হিসেবে পরিণত হবে।যখন উক্ত সমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তি একই উদ্দেশ্য সিদ্ধি কল্পে নিম্নলিখিত কাজ গুলি করেন -
(১)অপরাধমূলক বলপ্রয়োগে বা এ ধরনের শক্তি প্রদর্শন করে বাংলাদেশ সরকার বা আইন-পরিষদ বা কোনো সরকারি কর্মচারীকে আইনানুগ ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে ভীতি প্রদর্শন করা; অথবা
(২) সরকারি কর্মচারীর কাজে বাধা দান করা অথবা
(৩) তৃতীয়ত কোনো দুষ্কর্ম বা অপকর্মমূলক অনধিকার প্রবেশ বা অন্য কোনো অপরাধ সংঘটন করা অথবা
(৪) কোনো ব্যক্তির প্রতি অপরাধমূলক বলপ্রয়োগ বা অপরাধমূলক বলপ্রয়োগ করার ভান করে কোনো সম্পত্তি দখল করে অথবা কোনো ব্যক্তিকে রাস্তার অধিকার বা পানির ব্যবহার বন্চিত বা অধিকারভুক্ত অন্য কোনো অশরীরী অধিকার থেকে বঞ্চিত করা অথবা
(৫) অপরাধমূলক বলপ্রয়োগ বা অপরাধমূলক বলপ্রয়োগের প্রদর্শন করে কোনো ব্যক্তিকে এমন কোনো কাজ সম্পাদন থেকে বিরত রাখা, যেটি সম্পাদন করতে তিনি আইনত বাধ্য নয়।
পেনাল কোডের ১৪১ ধারা।
বেআইনি সমাবেশের শাস্তি নিম্নে আলোচনা করা হলোঃ
বেআইনী সনাবেশের শাস্তি ১৪৩ ধারা কারাদণ্ড ৬ মাস বা অর্থদন্ড বা উভয়দন্ডে দন্ডিত হবে।
মারাত্মক অস্ত্রে সজ্জিত হইয়া বেআইনি সমাবেশের শরিক দলের সদস্য দুই বছর সাশ্রম বা বিনাশ্রম কারাদন্ড, অর্থদন্ড বা উভয়দণ্ডে দন্ডিত হবেন।
পেনাল কোডের ১৪৪ ধারা।
বেআইনী সমাবেশকে ছত্রভংগের নির্দেশ দেওয়া হয়েছে জেনেও তাতে যোগদান করলে ২ বছর সশ্রম বা বিনাশ্রম বা উভয় দন্ডের দন্ডিত হবেন।
পেনাল কোডের ১৪৫ ধারা।
0 মন্তব্যসমূহ