সমনের সংজ্ঞা:

সমন হচ্ছে আদালতের একটি লিখিত আদেশ, যার মাধ্যমে কোনো সাক্ষী, ফরিয়াদি বা আসামিকে নির্দিষ্ট তারিখে ও সময় অনুযায়ী আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালত কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরকৃত এই আদেশপত্র সাধারণত দুই কপিতে প্রস্তুত করা হয়—এক কপি প্রদেয় ব্যক্তিকে দেওয়া হয় এবং অপর কপিতে তার স্বাক্ষর নিয়ে সংরক্ষণ করা হয়।

CrPC আইনের ৬৮ ধারা

পুলিশ রেগুলেশনস্ অব বেঙ্গল (PRB), বিধি ৪৭১।


সমন জারির পদ্ধতি:

✅ ১. সাধারণ জারি পদ্ধতি

যার নামে সমন জারি করা হয়েছে তাকে সমনের একটি কপি সরবরাহ করতে হবে এবং অপর কপিতে তার স্বাক্ষর গ্রহণ করতে হবে।
📘 আইন: CrPC ধারা ৬৯(১)


✅ ২. একাধিক ব্যক্তিকে সমন

যদি একাধিক ব্যক্তির বিরুদ্ধে সমন জারি করা হয়, তবে প্রত্যেককে একটি করে কপি প্রদান করে এবং স্বতন্ত্রভাবে স্বাক্ষর গ্রহণ করে সমন জারি সম্পন্ন হয়।
📘 আইন: CrPC ধারা ৬৯(২)


✅ ৩. কোম্পানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে

কোনো কোম্পানি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমন জারি করতে হলে মালিক, ম্যানেজার বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে সমনের দুই কপি পাঠালেই তা যথাযথ বিবেচিত হবে।
📘 আইন: CrPC ধারা ৬৯(৩)


✅ ৪. ব্যক্তি অনুপস্থিত থাকলে

যার নামে সমন, তাকে পাওয়া না গেলে তার বাড়ির সাবালক পুরুষ সদস্যের কাছে সমনের কপি দিয়ে অপর কপিতে স্বাক্ষর নিলেই সমন জারি বলে ধরা হয়।
📘 আইন: CrPC ধারা ৭০


✅ ৫. প্রকাশ্য স্থানে টাঙিয়ে দেওয়া

যদি উপরোক্ত ধারা অনুযায়ী সমন প্রদান সম্ভব না হয়, তবে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে সমনের একটি কপি টাঙিয়ে দিয়ে এবং অপর কপিতে সাক্ষীর স্বাক্ষর নিলেই তা কার্যকর হয়।
📘 আইন: CrPC ধারা ৭১


✅ ৬. সরকারি কর্মচারির ক্ষেত্রে

সরকারি কর্মচারির প্রতি সমন জারি করতে হলে তার ইউনিট প্রধান বা উচ্চপদস্থ কর্মকর্তার নিকট সমন পাঠালেই তা যথাযথভাবে জারি হয়েছে বলে বিবেচিত হবে।

📘 আইন: CrPC ধারা ৭২

✅ ৭. ভিন্ন এখতিয়ারভুক্ত ব্যক্তির ক্ষেত্রে

যদি যে ব্যক্তির নামে সমন জারি করা হচ্ছে তিনি অন্য ম্যাজিস্ট্রেটের এখতিয়ারভুক্ত হন, তবে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নিকট সমন পাঠালেই তা কার্যকর হয়।
📘 আইন: CrPC ধারা ৭৩