*** ডিজিটাল ফরেনসিক কাকে বলে?
ডিজিটাল ফরেনসিক (Digital Forensics) হলো ফরেনসিক বিজ্ঞানের একটি শাখা যেখানে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট, নেটওয়ার্ক বা যেকোনো ডিজিটাল ডিভাইস থেকে সংগৃহীত তথ্য ও প্রমাণ বৈজ্ঞানিকভাবে পরীক্ষা ও বিশ্লেষণ করা হয়, যাতে অপরাধের সাথে সংশ্লিষ্ট সত্য উদঘাটন করা যায় তাহাকে ডিজিটাল ফরেন্সিক বলে।
এই বইটি দেখতে এখানে ক্লিক করুন
**** ডিজিটাল ফরেনসিকের মূল উদ্দেশ্য:
- ডিজিটাল ডিভাইস হ করা।
- সংগৃহীত ডেটা বিশ্লেষণ ও পুনরুদ্ধার করা।
- হ্যাকিং, জালিয়াতি, সাইবার অপরাধ ইত্যাদির মূল অপরাধী চিহ্নিত করা।
- আদালতে বিশ্বস্ত বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে উপস্থাপন করা।
****কোন কোন ক্ষেত্রে ডিজিটাল ফরেনসিক ব্যবহার করা হয়:
- সাইবার অপরাধ তদন্তে – হ্যাকিং, ডেটা চুরি, অনলাইন প্রতারণা।
- মোবাইল ফরেনসিকে – কললগ, মেসেজ, লোকেশন, ছবি বা ভিডিও বিশ্লেষণ।
- কম্পিউটার ফরেনসিকে – ডিলিট হওয়া ফাইল বা ইমেইল পুনরুদ্ধার।
- নেটওয়ার্ক ফরেনসিকে – নেটওয়ার্ক আক্রমণ, ডিডস, ম্যালওয়্যার ট্রেস করা।
- ডিজিটাল ডকুমেন্ট পরীক্ষায় – জাল নথি, ভুয়া ইমেইল বা নকল সফটওয়্যার শনাক্তকরণ।
0 মন্তব্যসমূহ