উত্তরঃ চুরিঃ ১৮৬০ সালের পেনাল কোডের ৩৭৮ ধারা অনুযায়ী— যখন কোন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে, অন্যের সম্মতি ব্যতিরেকে, অন্যের দখলভুক্ত অস্থাবর সম্পত্তিকে এক স্থান থেকে অন্য স্থানে অপসারন করে, তখন তাকে চুরি বলা হয়। পেনাল কোডের ৩৭৮ ধারা।

চুরির উপাদানসমূহ (Essential Elements of Theft): চুরি সংঘটিত হওয়ার জন্য নিম্নোক্ত উপাদানগুলো থাকতে হবেঃ

(১)অস্থাবর সম্পত্তি হতে হবে – যেমন: টাকা, মোবাইল, গয়না ইত্যাদি।

(২)অন্যের দখলে থাকা সম্পত্তি হতে হবে।

(৩)মালিক বা দখলকারীর সম্মতি ব্যতিরেকে সম্পত্তি সরাতে হবে।

(৪)অসৎ উদ্দেশ্য (Dishonest Intention) থাকতে হবে।

(৫)অপসারণ বা স্থানান্তর ঘটাতে হবে—অর্থাৎ বস্তুটি এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া আবশ্যক।

চুরির শাস্তি (Sections of Punishment)ঃ

সাধারণ চুরির শাস্তি পেনাল কোডের ৩৭৯ ধারা

আবদ্ধ স্থানে চুরি (যেমন: বাসা, দোকান) শাস্তি পেনাল কোডের ৩৮০ ধারা

চাকর বা কর্মচারী কর্তৃক চুরির শাস্তি পেনাল কোডের ৩৮১ ধারা।

দিনের বেলা সিধকেটে বাসগৃহে চুরির শাস্তি পেনাল কোডের ৩৮০/৪৫৪ ধারা।

রাত্রি বেলায় সিধকেটে বাস গৃহে চুরির শাস্তি পেনাল কোডের ৩৮০/৪৫৭ ধারা।

চুরি কখন দস্যুতায় পরিণত হয়ঃ

চুরি যদি নিম্নোক্ত পরিস্থিতিতে ঘটে, তবে তা দস্যুতা (Robbery) হিসেবে গণ্য হয়ঃ

চুরি করার সময় বা চোরাই মালপত্র বহনের সময় যদি কেউ বাধা প্রদান করে এবং বাধা প্রতিহত করতে তাৎক্ষণিক মৃত্যু, গুরুতর আঘাত বা ভয়ভীতি দেখানো হয় বা শারীরিক বলপ্রয়োগ করে অস্থাবর সম্পত্তি জোরপুর্বক ছিনিয়ে নেওয়া হয় তখন সেই চুরি দস্যুতায় (Robbery) পরিণত হয়। পেনাল কোডের ৩৯০ ধারা।