ক্রাইমসিন (Crimescene)ঃ
Crime মানে অপরাধ আর scene মনে দৃশ্য তাহলে একসাথে ক্রাইমসিন
হলো অপরাধের দৃশ্য বা সেই অপরাধের সাথে সম্পর্কিত বস্তুগত সাক্ষ্য প্রমাণ থাকতে
পারে এমন যেকোনো স্থানকে বা অপরাধ ঘটনাস্থল কে বোঝায়।ক্রাইমসিন (Crimescene)শব্দটি
একজন ব্যক্তি, একটি বাড়ি বা ভবন, একটি গাড়ি বা দূরবর্তী স্থানকে অন্তর্ভুক্ত করতে
পারে। অর্থাৎ যেসব স্থানে অপরাধ সংক্রান্ত বস্তুগত আলামত, ও সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় সেগুলোকেও অপরাধ দৃশ্য
বা ক্রাইমসিন (Crimescene) বলে।
পিআরবি নিয়ম ৬৩৫
ক্রাইমসিন এর নিদিস্ট কোন প্রকার
নাই। ক্রাইমসিন এক বা একাধিক হতে পারে । যেমন- প্রাথমিক ক্রাইমসিন (Primary
Crimescene),দ্বিতীয় (secondary Crimescene), তৃতীয় (tersiary Crimescene)
উদাহরণঃ একটি জমির প্লটে হত্যার অপরাধ সংঘটিত হয়। প্রাথমিক
অপরাধ স্থল থেকে ০.৫ কিলোমিটার দূরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত মাঠে একটি রক্তমাখা
ছুরি পাওয়া গেছে। এটি অপরাধের দ্বিতীয় (secondary Crimescene) । ০১ কিমি দূরে সন্দেহভাজন
অভিযুক্তের বাড়ি থেকে রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে। এটি তৃতীয় (tersiary
Crimescene)। এখানে আলামত প্রাপ্তীর স্থান সমুহ অপরাধ সংঘটিত প্রাথমিক স্থানের কাছাকাছি
অবস্থান না থাকলেও স্থানগুলো থেকে প্রাপ্ত তথ্যপ্রমাণে অপরাধীর সংশ্লিষ্টতা স্পষ্ট।
পিআরবি নিয়ম ৬৩৫
0 মন্তব্যসমূহ