বলপূর্বক সম্পত্তি আদায়(Extortion)
ঃ পেনাল কোড, ১৮৬০ - এর ধারা ৩৮৩ অনুযায়ী যখন কেউ অন্য কোনো ব্যক্তিকে ভয় দেখিয়ে বা ভয় প্রদর্শনের মাধ্যমে তাকে কোনো সম্পত্তি প্রদান করতে অথবা এমন কোনো দলিল স্বাক্ষর করতে বাধ্য করে, যা সম্পত্তির মালিকানার জন্য মূল্যবান হতে পারে—তখন সেই কর্ম বলপূর্বক সম্পত্তি আদায় (Extortion) হিসেবে গণ্য হয়।

পেনাল কোডের ৩৮৩ ধারা


বলপূর্বক সম্পত্তি আদায়ের উপাদানসমূহঃ

১. ভয়ভীতি বা হুমকি প্রদান (Injury বা Harm করার ভয়)।
২. ভয় দেখিয়ে জোর করে কিছু আদায় করা।
৩. আদায়কৃত বস্তুটি সম্পত্তি বা মূল্যবান দলিল হতে হবে।
৪. ভুক্তভোগী সেই ভয়েই বস্তু প্রদান করতে বাধ্য হন।

পেনাল কোডের ৩৮৩ ধারা

শাস্তি পেনাল কোডের ৩৮৪ ধারা


 বলপূর্বক সম্পত্তি আদায় কখন দস্যুতায় পরিণত হয় আলোচনা করা হলোঃ


  যদি বলপূর্বক সম্পত্তি আদায়ের সময়— ১. ভয় প্রদর্শনের পাশাপাশি তাৎক্ষণিক বলপ্রয়োগ করা হয়,
২. অথবা হুমকি প্রদর্শনের মাধ্যমে শারীরিক ক্ষতি করার সম্ভাবনা থাকে,
৩. এবং জোর করে সম্পত্তি কেড়ে নেওয়া হয়, তাহলে সেটি দস্যুতা (Robbery) হিসেবে গণ্য হবে।

                   পেনাল কোডের ৩৯০ ধারা।


উদাহরণ:
করিম বন্দুকের মুখে রহিমকে মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখিয়ে মোবাইল বা টাকা সিনেয়ে নেয় এটি বলপূর্বক সম্পত্তি আদায় নয়, এটি হবে দস্যুতা


 


📱 পুলিশ পদোন্নতি প্রস্তুতি অ্যাপ

সহজ প্রস্তুতির জন্য এখনই ডাউনলোড করুন

⬇️ Download Now