গণ উপদ্রবের সংজ্ঞা –
এমন কাজ বা অবহেলা যা আইনসম্মত নয় এবং যার ফলে সাধারণ জনগণের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা, আরাম বা সম্পত্তির ক্ষতি হয় বা হতে পারে। মূল কথা: ব্যক্তিগত ক্ষতি নয়, বরং জনসমষ্টির ক্ষতি হলেই এটি গণ উপদ্রব।
উদাহরণ: রাস্তার মাঝখানে মালামাল রেখে চলাচল বন্ধ করা, নদীতে দূষণ ছড়ানো।
পেনাল কোডের ২৬৮ ধারা
গণ উপদ্রপের শাস্তি সমুহ নিম্নে আলোচনা করা হইলঃ-
অসাবধানতায় রোগ ছড়ানো অপরাধ: অসাবধানতার কারণে এমন কাজ করা যা বিপজ্জনক রোগের সংক্রমণ ঘটাতে পারে।
শাস্তি: ৬ মাস কারাদণ্ড, বা জরিমানা, বা উভয়ই।
উদাহরণ: সংক্রামক রোগে আক্রান্ত হয়েও সতর্কতা ছাড়া জনসমক্ষে ঘোরা। পেনাল কোডের ২৬৯ ধারা
দূষিত পদার্থ দ্বারা রোগ ছড়ানো অপরাধ: ইচ্ছাকৃতভাবে দূষিত বায়ু, জল বা পদার্থ ছড়ানো যা রোগের কারণ হতে পারে।
শাস্তি: ২ বছর কারাদণ্ড, বা জরিমানা, বা উভয়ই।
উদাহরণ: নদীতে মৃত পশু ফেলে দেওয়া। পেনাল কোডের ২৭০ ধারা
সংক্রামক রোগে নিয়ম অমান্য অপরাধ: রোগ ছড়ানো রোধে সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম না মানা।
শাস্তি: ৬ মাস কারাদণ্ড, বা জরিমানা, বা উভয়ই।
উদাহরণ: কোয়ারেন্টাইন অমান্য করা।
পেনাল কোডের ২৭১ ধারা
খাদ্যে ভেজাল মেশানো অপরাধ: খাদ্য বা পানীয়তে ক্ষতিকর ভেজাল মেশানো, বিক্রির উদ্দেশ্যে।
শাস্তি: ৬ মাস কারাদণ্ড, বা ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা, বা উভয়ই।
উদাহরণ: দুধে ফরমালিন মেশানো।
পেনাল কোডের ২৭২ ধারা
ক্ষতিকর খাদ্য বিক্রি অপরাধ: ক্ষতিকর খাদ্য বা পানীয় বিক্রি বা পরিবেশন করা, জানা সত্ত্বেও।
শাস্তি: ৬ মাস কারাদণ্ড, বা ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা, বা উভয়ই।
উদাহরণ: পচা মাছ বিক্রি।
পেনাল কোডের ২৭৩ ধারা
ওষুধে ভেজাল মেশানো অপরাধ: ওষুধে ক্ষতিকর ভেজাল মেশানো যা স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।
শাস্তি: ৬ মাস কারাদণ্ড, বা ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা, বা উভয়ই।
উদাহরণ: মেয়াদোত্তীর্ণ ওষুধে নতুন লেবেল লাগানো।
পেনাল কোডের ২৭৪ ধারা
ভেজালযুক্ত ওষুধ বিক্রি অপরাধ: ক্ষতিকর বা ভেজালযুক্ত ওষুধ বিক্রি বা বিক্রির জন্য রাখা।
শাস্তি: ৬ মাস কারাদণ্ড, বা ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা, বা উভয়ই।
উদাহরণ: নকল এন্টিবায়োটিক বিক্রি।
পেনাল কোডের ২৭৫ ধারা
জল দূষণ অপরাধ: ইচ্ছাকৃতভাবে এমন কিছু জলে ফেলা বা মেশানো যা মানুষের বা পশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
শাস্তি: ৩ মাস কারাদণ্ড, বা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা, বা উভয়ই।
উদাহরণ: পানির উৎসে রাসায়নিক বর্জ্য ফেলা।
পেনাল কোডের ২৭৭ ধারা
জনসমক্ষে বায়ু দূষণ অপরাধ: জনসমক্ষে দুর্গন্ধ, ধোঁয়া, বা এমন কিছু ছড়ানো যা স্বাস্থ্য বা আরাম বিঘ্নিত করে।
শাস্তি: ৩ মাস কারাদণ্ড, বা জরিমানা, বা উভয়ই।
উদাহরণ: জনবসতিপূর্ণ এলাকায় আবর্জনা পোড়ানো।
পেনাল কোডের ২৭৮ ধারা
অবহেলায় গাড়ি চালিয়ে মানুষের জীবন বিপন্ন করা অপরাধ: বেপরোয়া বা অসাবধানভাবে যানবাহন চালিয়ে মানুষের জীবন বা নিরাপত্তা বিপন্ন করা।
শাস্তি: ৬ মাস কারাদণ্ড, বা জরিমানা, বা উভয়ই।
উদাহরণ: অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানো। পেনাল কোডের ২৭৯ ধারা
সাধারণ গণ উপদ্রব অপরাধঃ কোনো কাজ গণ উপদ্রব হলে, কিন্তু অন্য কোনো নির্দিষ্ট ধারা প্রযোজ্য না হলে।
শাস্তি: ২০০ টাকা পর্যন্ত জরিমানা।
উদাহরণ: হাটের মাঝখানে পণ্য রেখে চলাচল বন্ধ করা।
পেনাল কোডের ২৯০ ধারা
গণ উপদ্রব অব্যাহত রাখা অপরাধঃ নির্দেশ দেওয়ার পরও গণ উপদ্রব চালিয়ে যাওয়া।
শাস্তি: প্রতিদিনের জন্য অতিরিক্ত জরিমানা (আদালত নির্ধারণ করবে)।
উদাহরণ: শব্দদূষণ বন্ধের নির্দেশ অমান্য করা। পেনাল কোডের ২৯১ ধারা
0 মন্তব্যসমূহ