সংজ্ঞাঃ “বিট পুলিশিং” হলো পুলিশের একটি কৌশল বা ব্যবস্থা যেখানে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকা (যাকে বিট এলাকা বলা হয়) একজন বা একাধিক পুলিশ সদস্যের দায়িত্বে দেওয়া হয়। সেই এলাকার জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা বজায় রাখা, সমস্যা চিহ্নিত ও সমাধান করা এবং জনগণকে আস্থার সঙ্গে পুলিশ সেবা প্রদান করাই বিট পুলিশিং-এর মূল উদ্দেশ্য।

 

পিআরবি নিয়ম ৩৫৬(খ), ১০৮৭

 

 

বিট পুলিশিং-এর বৈশিষ্ট্যঃ

 

নির্দিষ্ট এলাকা ভিত্তিক প্রতিটি বিট পুলিশ নির্দিষ্ট এলাকার দায়িত্বে থাকে।

জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ এলাকাবাসীর সমস্যা শোনা সমাধানের চেষ্টা করা।

অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা অপরাধ ঘটার আগে প্রতিরোধে কাজ করা।আস্থার সম্পর্ক তৈরি জনগণ পুলিশের মধ্যে বিশ্বাস সহযোগিতা বৃদ্ধি করা।

দ্রুত সেবা প্রদান ছোটখাটো সমস্যা স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা করা।

তথ্য সংগ্রহ এলাকার অপরাধপ্রবণ ব্যক্তি, মাদক, ইভটিজিং বা অন্যান্য অপরাধের তথ্য সংগ্রহ।মন্বয় সচেতনতা সৃষ্টি সামাজিক সচেতনতা কার্যক্রম (মাদকবিরোধী সভা, কমিউনিটি মিটিং ইত্যাদি)

 

# বিট পুলিশিং-এর উদ্দেশ্যঃ

 

পুলিশের কাছে জনগণের সহজপ্রাপ্যতা নিশ্চিত করা।আইনশৃঙ্খলা রক্ষা অপরাধ প্রতিরোধ করা।জনগণের আস্থা বৃদ্ধি এবং পুলিশকে জনগণের কাছাকাছি নিয়ে আসা।সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।জনগণকে আইনের বিষয়ে সচেতন করা।

 

 সহজভাবে বলা যায় যে, বিট পুলিশিং হলো জনগণের দুয়ারে পুলিশ সেবা পৌঁছে দেওয়া এবং জনগণের সঙ্গে মিলে অপরাধ নিয়ন্ত্রণ শান্তি বজায় রাখার একটি আধুনিক পুলিশিং পদ্ধতি।

পিআরবি নিয়ম ৩৫৬(),১০৮৭