উত্তরঃ তল্লাশি অর্থ হলো অনুসন্ধান বা খোঁজ করা। ১৮৯৮ সালের crpc আইনের  ৯৬, ৯৮, ৯৯, ৯৯-ক, ১০০, ১০২, ১০৩, ১৬৫, ১৬৬ এবং ১৯৪৩ সালের পিআরবি নিয়ম ২৮০ অনুযায়ী কোন অপরাধ সংশ্লিষ্ট আলামত, অবৈধ দ্রব্য, জাল দলিল, চোরাই মালামাল, বেআইনি আটক ব্যক্তি বা ভিকটিম উদ্ধার করার উদ্দেশ্যে বিজ্ঞ আদালতের পরোয়ানা সহ বা  পরোয়ানা ছাড়া  যে অনুসন্ধানমূলক কার্যক্রম পরিচালনা করা হয়,তাহাকে তল্লাশি বলে।

সিআরপিসি আইনের  ৯৬,৯৭ ৯৮, ৯৯, ৯৯-ক,১০০,১০২,১০৩,১৬৫,১৬৬ ধারা, 

পিআরবি নিয়ম ২৮০

📱 পুলিশ পদোন্নতি প্রস্তুতি আপস

⬇️ Download Now
 


## তল্লাশি সাধারণত  নিম্ন খেত্রে করা  হয়ঃ

১. গৃহ বা বাড়ি তল্লাশি

২. দেহ তল্লাশি

 ৩. যানবাহন বা গাড়ি তল্লাশি


## তল্লাশির পূর্বে করণীয়ঃ

১. তল্লাশির স্থান ঘিরে রাখা যাতে কিছু সরানো না যায়।

 ২. বাড়ির মালিককে অনুমতি জানানো (CrPC ধারা ৪৭)।

 ৩. স্থানীয় ২ বা ততোধিক গণ্যমান্য ব্যক্তিকে লিখিতভাবে ডেকে উপস্থিত রাখা (ধারা ১০৩(১))।

 ৪. সম্ভব হলে দিনের বেলায় তল্লাশি করা।

 ৫. তল্লাশির পূর্বে পুলিশ ও সাক্ষীরা নিজেদের দেহ মালিকের সামনে তল্লাশি করাবে।  

৬. প্রত্যেক পুলিশ সদস্য ইউনিফর্মে থাকতে হবে (PRB Rule 951)।


## তল্লাশির সময়ে করণীয়ঃ

১. বাড়ির মালিক চাইলে তল্লাশির সময় উপস্থিত থাকতে পারবেন (crpcধারা ১০৩(৩))।

২. সন্দেহজনক পুরুষ ব্যক্তির দেহ তল্লাসী  করতে হবে।

 ৩. মহিলার দেহ তল্লাশি কেবলমাত্র মহিলা পুলিশ/আনসার দ্বারা হবে (ধারা ৫২ CrPC)।

৪. শৃঙ্খলার সঙ্গে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তল্লাশি চালাতে হবে।

 ৫. অযথা হয়রানি করা বা অপ্রাসঙ্গিক দ্রব্য জব্দ করা যাবে না (ধারা ৯৭ CrPC)।

 ৬. অবৈধ অস্ত্র তল্লাশি করতে হইলে অবশ্যই ম্যাজিস্ট্রেটের পরোয়ানা লাগবে যদি দেখা যায় যে, পরোয়ানা আনতে গেলে অস্ত্র সরাইয়া ফেলতে সেই খেত্রে পরোয়ানা ছাড়াই তল্লাশী করিয়া অস্ত্র উদ্ধার করিতে হবে।   অস্ত্র  আইনের ২৫, পিআরবি নিয়ম ২৮০(ঝ)


✦ তল্লাশির পরে করণীয়ঃ

১. জব্দকৃত মালামাল সাক্ষী ও মালিকের উপস্থিতিতে তালিকা করা এবং স্বাক্ষর নেওয়া (crpc ধারা ১০৩(২))।

 ২. জব্দ তালিকার তিন কপি তৈরি – এক কপি মালিক, এক কপি কোর্ট অফিসার, এক কপি থানায় রাখা।

 ৩. জব্দ মালামালে লেবেল, স্বাক্ষর ও সিলমোহর দিতে হবে (PRB Rule 280)।  

৪. কিছু না পেলে “শূন্য তল্লাশি তালিকা” প্রস্তুত করতে হবে।

 ৫. বহন অসম্ভব মালামাল স্থানীয় গণ্যমান্য ব্যক্তির জিম্মায় দেওয়া যাবে এবং জিম্মানামা আদালতে পাঠাতে হবে।

সিআরপিসি আইনের ৯৬,৯৮,৯৯,৯৯ক,১০০,১০২,১০৩,১৬৫,১৬৬ ধারা,পিআরবি নিয়ম ২৮০।