উত্তরঃ সহকর্মীদের সাথে পুলিশের পেশাগত আচরণঃ
পুলিশ একটি দলগত বাহিনী। তাই সহকর্মীদের সাথে সঠিক পেশাগত আচরণ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
## সহকর্মীদের সাথে পেশাগত আচরণই করণীয় করণীয়ঃ
a. সহযোগিতা : দায়িত্ব পালনে সহকর্মীদের সহযোগিতা করা।
b. সম্মান প্রদর্শন : পদমর্যাদা, বয়স বা অভিজ্ঞতার ভিত্তিতে যথাযথ সম্মান দেওয়া।
c. শৃঙ্খলা রক্ষা : ঊর্ধ্বতন-অধস্তন সম্পর্কের ক্ষেত্রে শৃঙ্খলা মেনে চলা।
d. সুস্পষ্ট যোগাযোগ : ভদ্র ও স্পষ্ট ভাষায় কথা বলা, ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা।
e. সংহতি : বাহিনীর ভাবমূর্তি রক্ষায় একে অপরকে সহায়তা করা।
## সহকর্মীদের সাথে পুলিশের পেশাগত আচরণে বর্জনীয়ঃ
a. সহকর্মীকে অপমান বা অসম্মান করা বর্জন করতে হবে।
b. অযথা প্রতিযোগিতা বা হীনমন্যতায় ভোগা বর্জন করতে হবে।
c.দলীয় সংহতি নষ্ট করে এমন আচরণ বর্জন করতে হবে।
## সেবা প্রত্যাশীদের (জনসাধারণ) সাথে আচরণ কেমন হওয়া উচিত তাহান নিম্নে আলোচনা করা হলো ঃ
বাংলাদেশ সংবিধানের ২১ (২) ধারা তে উল্লেখ আছে সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করা প্রত্যেক প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তির কর্তব্য। তাই জনগণ পুলিশের কাছ থেকে ন্যায়বিচার ও নিরাপত্তা প্রত্যাশা করে। তাই সেবাগ্রহীতাদের সাথে আচরণ সর্বদা ভদ্র, সহানুভূতিশীল ও ন্যায়সঙ্গত হতে হবে।
## সেবা প্রত্যাশীদের সাথে পুলিশের পেশাগত আচরণে করণীয়ঃ
a.সদাচরণ : অভিযোগকারী বা ভুক্তভোগীর সঙ্গে ভদ্র ভাষায় ব্যবহার করা।
b. সহানুভূতি : অসহায় বা ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশার প্রতি সহমর্মিতা প্রদর্শন।
c. নিরপেক্ষতা : ধনী-গরিব, প্রভাবশালী-অপ্রভাবশালী সবার সাথে সমান আচরণ।
d. সহজ প্রাপ্যতা : সেবা নিতে আসা মানুষকে অযথা দৌড়ঝাঁপ বা হয়রানির শিকার না করা।
e. গোপনীয়তা রক্ষা : অভিযোগকারীর সংবেদনশীল তথ্য বা পরিচয় গোপন রাখা।
f. ধৈর্যশীলতা : উত্তেজিত বা রাগান্বিত মানুষের সাথে শান্তভাবে কথা বলা।
g.স্বচ্ছতা : সব পদক্ষেপ যেন আইনের আলোকে হয়, ব্যক্তিগত স্বার্থ বা পক্ষপাত যেন না থাকে।
## সেবা প্রত্যাশীদের সাথে পুলিশের পেশাগত আচরণের বর্জনীয়ঃ
a. দুর্ব্যবহার, গালি বা হুমকি প্রদান বর্জন করতে হবে।
b. ঘুষ, সুপারিশ বা পক্ষপাতিত্বের ভিত্তিতে কাজ করা বর্জন করতে হবে ।
c.বিলম্ব ঘটানো বা অযথা হয়রানি বর্জন করতে হবে ।
পরিশেষে বলা যায় যে পুলিশ বাহিনী হলো আইন প্রয়োগকারী ও জনবান্ধব প্রতিষ্ঠান। তাই সহকর্মী ও সেবা প্রত্যাশীদের সাথে পুলিশের পেশাগত আচরণ অবশ্যই হতে হবে শৃঙ্খলাবদ্ধ, ভদ্র, নিরপেক্ষ, সহানুভূতিশীল ও ন্যায়সঙ্গত।
0 মন্তব্যসমূহ