উত্তরঃ এজাহার (FIR)ঃ কোন আমলযোগ্য অপরাধ সংঘটিত হওয়ার পর সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি প্রথমে থানায় আসিয়া মৌখিক বা লিখিত অভিযোগ দিলে, তাহা থানার অফিসার ইনচার্জ প্রাপ্ত হইয়া বিপি ফরম নং-২৭/বেঙ্গল ফরম নং-৫৩৫৬ এ লিপিবদ্ধ করেন , তাকে এজাহার বা FIR (First Information Report) বলে।[ফৌজদারী কার্যবিধি, ধারা ১৫৪; পিআরবি ২৪৩(গ)]
এজাহারের মূল বৈশিষ্ট্যসমূহঃ
১। আমলযোগ্য অপরাধের সংবাদ থাকতে হবে।
২।অভিযোগ লিখিত আকারে হতে হবে।
৩।বাদীর নাম, বয়স, ঠিকানা, স্বাক্ষর/টিপসহি থাকতে হবে।
৪।ঘটনার তারিখ, সময়, স্থান, থানার দূরত্ব ইত্যাদি উল্লেখ থাকতে হবে।
৫।আসামীর নাম, ঠিকানা, বয়স (যদি জানা থাকে) থাকতে হবে।
৬।আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ থাকতে হবে।
৭।লুন্ঠিত মালামালের বিবরণ ও মূল্য থাকতে হবে।
৮।মামলা রুজুর তারিখ, সময় ও ক্রমিক নম্বর থাকতে হবে।
৯।বিলম্বে দায়ের হলে কারণ উল্লেখ থাকতে হবে।
১০।অস্ত্র, অপহৃত ব্যক্তি বা অন্যান্য প্রাসঙ্গিক বিবরণ থাকতে হবে।
১১।কে, কখন, কোথায়, কিভাবে অপরাধ করেছে তা উল্লেখ থাকতে হবে।
১২।এজাহার সুনির্দিষ্ট হতে হবে, গুজবের ভিত্তিতে নয়।
১৩।রুজুকারী অফিসারের স্বাক্ষর, পদবী ও সীল থাকতে হবে।
ফৌজদারী কার্যবিধি ১৫৪, ; পিআরবি ২৪৩,
0 মন্তব্যসমূহ