উত্তরঃ ইউডি কেস বা অস্বাভাবিক মৃত্যু মামলা কাকে বলে নিম্নে আলোচনা করা হলোঃ
কোনো ব্যক্তির মৃত্যু যদি স্বাভাবিকভাবে না হয়ে অস্বাভাবিকভাবে ঘটে—যেমন দুর্ঘটনা, আত্মহত্যা, হত্যা বা সন্দেহজনক কারণে—তাহলে তাকে বলা হয় অস্বাভাবিক মৃত্যু (অপমৃত্যু)।
👉 এই ধরনের মৃত্যুর তদন্তের জন্য পুলিশ যে মামলা রেকর্ড করে তাকে বলে ইউডি কেস (Unnatural Death Case)।
ফৌজদারী কার্যবিধি (CrPC) ধারা ১৭৪, পুলিশ প্রবিধান (PRB) বিধি ২৯৯।
## কোন কোন মৃত্যুর ঘটনায় ইউডি কেস রেকর্ড হয়?
👉 নিম্নলিখিত ঘটনায় সাধারণত ইউডি কেস হয়ঃ
- গলায় ফাঁস দিয়ে মৃত্যু
- বিষপান করিয়া মৃত্যু
- হিংস্র প্রাণীর আক্রমণে মৃত্যু
- পাহাড় বা মাটি চাপা পড়ে মৃত্যু
- নৌযান ডুবে গিয়ে মৃত্যু
- পানিতে ডুবে মৃত্যু
- বজ্রপাতে মৃত্যু
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
- গাছ বা ছাদ থেকে পড়ে যাওয়া
- আগুনে পুড়ে মৃত্যু
- সড়ক দুর্ঘটনায় মৃত্যু
- আগ্নেয়াস্ত্র দ্বারা মৃত্যু
- যান্ত্রিক যন্ত্রে দুর্ঘটনা
## মৃতদেহ কবর দেওয়ার পর সন্দেহ হলে কী হবে?
যদি মৃতদেহ কবর দেওয়ার পর মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দেখা দেয়, তবে—
- সংশ্লিষ্ট পুলিশ অফিসার লিখিতভাবে ম্যাজিস্ট্রেটকে জানাবে। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫০ ধারা, পিআরবি নিয়ম ১২০
- প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উত্তোলন করা হবে
- মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিভিল সার্জনের নিকট পাঠানো হবে। ফৌজদারি কার্যবিধি (CrPC) ধারা ১৭৬(২), (PRB) বিধি ৩০৩।
Quick Search – Android App
নিচের বাটনে ক্লিক করে APK ডাউনলোড করুন বা QR কোড স্ক্যান করুন।
⬇️ Download Now
কাজ না করলে ডাউনলোড পেজ খুলুন।

0 মন্তব্যসমূহ