• মৌলিক অধিকার (Fundamental Rights):
    রাষ্ট্রের সংবিধানে নাগরিকদের যে বিশেষ অধিকার আইন দ্বারা নিশ্চিত করা হয় এবং আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়া যায় তাকে মৌলিক অধিকার বলে।

  • মানবাধিকার (Human Rights):
    জন্মগতভাবে প্রতিটি মানুষের প্রাপ্য সার্বজনীন অধিকার, যা জাতিসংঘসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তাকে মানবাধিকার বলে।

  • মৌলিক অধিকার ও মানবাধিকার এর মধ্যে পার্থক্য নিম্নচকের মাধ্যমে আলোচনা করা হলোঃ-

    📱 পুলিশ পদোন্নতি প্রস্তুতি অ্যাপ

    সহজ প্রস্তুতির জন্য এখনই ডাউনলোড করুন

    ⬇️ Download Now
     



ক্র. নং
মৌলিক অধিকার মানবাধিকার
রাষ্ট্রের সংবিধানে প্রদত্ত অধিকার। জন্মগত ও সার্বজনীন অধিকার।

শুধুমাত্র নির্দিষ্ট দেশের নাগরিকরা ভোগ করে।

সকল মানুষ ভোগ করে, নাগরিকত্ব নির্বিশেষে।
আইন ভঙ্গ করলে আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়া যায়।
আইনগত প্রতিকার সীমিত, অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক চাপে বাস্তবায়িত হয়।
বাংলাদেশের সংবিধান ২৬–৪৭(ক) অনুচ্ছেদে বর্ণিত।
১৯৪৮ সালের জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণা (UDHR) এ বর্ণিত।


রাষ্ট্র প্রয়োজনে কিছু মৌলিক অধিকার সীমিত বা স্থগিত করতে পারে (যেমন জরুরি অবস্থায়)।
মানবাধিকার অখণ্ড ও অগ্রহণযোগ্য, কোনো রাষ্ট্র তা কেড়ে নিতে পারে না।
রাষ্ট্রীয় আইন দ্বারা সুরক্ষিত।
আন্তর্জাতিক আইন, নৈতিকতা ও মানবিক দায়িত্ব দ্বারা সুরক্ষিত।

নাগরিকদের জীবনযাপন, শিক্ষা, ধর্ম, মতপ্রকাশ ইত্যাদি ক্ষেত্রে নির্দিষ্ট অধিকার নিশ্চিত করে।
 
জীবনের অধিকার, স্বাধীনতা, সমতা, নির্যাতন থেকে মুক্তি ইত্যাদি মৌলিক মানবাধিকার নিশ্চিত করে।

জাতীয় আদালতে মামলা করে অধিকার রক্ষা করা যায়।

আন্তর্জাতিক আদালত বা সংগঠনের মাধ্যমে দাবি করা হয়।

দেশভেদে মৌলিক অধিকার ভিন্ন হতে পারে।
মানবাধিকার সারা পৃথিবীতে একই।

১০

রাষ্ট্রকেন্দ্রিক অধিকার।

মানুষকেন্দ্রিক অধিকার।