উত্তরঃ কিশোর অপরাধ (Juvenile Delinquency) বলতে বোঝানো হয় ১৮ বছরের কম বয়সী (বাংলাদেশে আইন অনুযায়ী সাধারণত ১৮ বছর) কিশোর বা কিশোরী যখন আইনবিরোধী, সমাজবিরোধী বা নৈতিকতার পরিপন্থী কাজ করে, তখন তাকে কিশোর অপরাধ বলা হয়।
কিশোর অপরাধের বৈশিষ্ট্যসমূহঃ
- অপরাধী ব্যক্তি বয়সে কিশোর (১৮ বছরের কম)।
- অপরাধটি সমাজ ও আইনের দৃষ্টিতে দণ্ডনীয়।
- অধিকাংশ ক্ষেত্রে অপরাধ হয় অজ্ঞতা, পরিবেশ বা প্ররোচনার কারণে।
- অপরাধ সাধারণত ছোটখাটো হলেও অনেক সময় গুরুতর অপরাধে রূপ নিতে পারে।
- কিশোর অপরাধীদের জন্য বিশেষ আইন ও সংশোধনাগার (juvenile court, correction center) থাকে।
উদাহরণঃ
- চুরি, মারামারি, ছিনতাই।
- স্কুল ফাঁকি দিয়ে অপরাধমূলক কাজে জড়ানো।
- মাদক সেবন বা মাদকের সাথে সম্পৃক্ততা।
- ভাঙচুর, অশ্লীল আচরণ ইত্যাদী।
0 মন্তব্যসমূহ