*****ইন্টারনেট কী?
উত্তরঃ ইন্টারনেট হলো বিশ্বব্যাপী সংযুক্ত এক বিশাল নেটওয়ার্ক ব্যবস্থা, যেখানে কোটি কোটি কম্পিউটার, মোবাইল, সার্ভার এবং অন্যান্য ডিভাইস একে অপরের সাথে তথ্য আদান-প্রদান করতে পারে। একে সহজভাবে বলা যায়“নেটওয়ার্কের নেটওয়ার্ক”।
****ইন্টারনেটের মূল বৈশিষ্ট্যঃ
- এটি একটি গ্লোবাল কমিউনিকেশন সিস্টেম।
- তথ্য পাঠানো ও গ্রহণ করা যায় কয়েক সেকেন্ডের মধ্যে।
- এতে বিভিন্ন ওয়েবসাইট, ই-মেইল, সোশ্যাল মিডিয়া, ভিডিও কল, অনলাইন ব্যাংকিং, ক্লাউড স্টোরেজ ইত্যাদি সুবিধা পাওয়া যায়।
***** ইন্টারনেটের প্রধান ব্যবহারঃ
- তথ্য অনুসন্ধান (Google, Wikipedia ইত্যাদি)
- ই-মেইল ও মেসেজিং
- ভিডিও কল ও সামাজিক যোগাযোগ (Facebook, WhatsApp)
- অনলাইন শিক্ষা ও গবেষণা
- ব্যবসা-বাণিজ্য ও ব্যাংকিং
- বিনোদন (YouTube, Online Games, Movies)
পরিশেষে আমরা বলতে পারি যে, ইন্টারনেট হচ্ছে আধুনিক যুগের সবচেয়ে বড় তথ্যভান্ডার ও যোগাযোগ মাধ্যম।
0 মন্তব্যসমূহ