অপরাধ কি?

অপরাধ (Crime) হলো এমন কোনো কাজ বা আচরণ, যা আইন দ্বারা নিষিদ্ধ এবং করলে শাস্তিযোগ্য হয়। অর্থাৎ, রাষ্ট্র যে কাজকে আইন করে নিষিদ্ধ করেছে এবং করলে দণ্ড দেওয়া হবে, তাই-ই অপরাধ।


 উদাহরণ: চুরি, ডাকাতি, খুন, প্রতারণা ইত্যাদি।

পেনাল কোডের ৪০ ধারা, সিআারপিসি ৪(১)(ণ) ধারা।



অপরাধের প্রধান দুটি উপাদানঃ


১। Mens Rea (মেন্স রিয়া)ঃ

🔹 অর্থ: “দোষী মন” বা অপরাধমূলক মানসিকতা।
🔹 অপরাধ করার ইচ্ছা, জ্ঞান বা অবহেলা বোঝায়।
🔹 এটি ছাড়া সাধারণত অপরাধ প্রমাণ হয় না।


 উদাহরণঃ

(1)কাউকপ হত্যা করার ইচ্ছা নিয়ে ছুরি মারা।


(2)প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দেওয়া।


২। Actus Reus (একটাস রিয়া)ঃ

🔹 অর্থ: “দোষী কাজ” বা আইনবিরুদ্ধ কাজ।
🔹 অপরাধীর দ্বারা সংঘটিত কার্যকলাপ বা অবহেলা।
🔹 দৃশ্যমান কাজ ছাড়া শুধুমাত্র চিন্তা অপরাধ নয়।


 উদাহরণঃ

(1) কাউকে আঘাত করা।


(2) অন্যের সম্পদ চুরি করা।


পরিশেষে বলা যায় যে,মেন্সরিয়া ও একটাসরিয়া একে অপরের পরিপূরক।একটি ছাড়া অপরটি সম্ভব নয়।অর্থাৎ একটি অনুপস্থিত থাকেল কোন অপরাধ সংঘটিত হবে না।