ফিশিং (Phishing) কি?

ফিশিং হলো একটি সাইবার ক্রাইম পদ্ধতি, যেখানে অপরাধীরা নকল ইমেইল, ওয়েবসাইট বা মেসেজের মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য (যেমন: লগইন আইডি, পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ডের তথ্য) চুরি করার চেষ্টা করে।


বৈশিষ্ট্য সমূহ আলোচনা করা হলোঃ

১। প্রতারণামূলক ইমেইল বা মেসেজ – সাধারণত মনে হয় যেন তা ব্যাংক বা কোনো পরিচিত প্রতিষ্ঠান থেকে এসেছে।

২। নকল ওয়েবসাইট বা লিংক  দেখতে হয়তো আসল ওয়েবসাইটের মতো, কিন্তু উদ্দেশ্য হলো তথ্য চুরি করা।

৩। জরুরি বা হুমকির আভাস – যেমন “আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে যদি আপনি লগইন না করেন।”

৫। ব্যক্তিগত তথ্য চাওয়া – পাসওয়ার্ড, পিন, ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ইত্যাদি।


ফিশিং থেকে নিরাপদ থাকার উপায়ঃ


(১) অজানা বা সন্দেহজনক লিংকে ক্লিক করা যাবে না

(২) ব্যাংক বা সরকারি ওয়েবসাইটের আসল ঠিকানা ব্যবহার করতে হবে।

(৩) কখনো ব্যক্তিগত তথ্য ইমেইলে দেওয়া যাবেনা

(৪) দুই-স্তরের প্রমাণীকরণ (Two-Factor Authentication) ব্যবহার করতে হবে।

(৫) অ্যান্টিভাইরাস এবং ব্রাউজার আপডেট রাখতে হবে।