উত্তরঃ ১৮৭২ সালের সাক্ষ্য আইনের ৩২ (১) ধারা এবং ১৯৪৩ সালের পিআরবি নিয়ম ২৬৬ মোতাবেক করতেছে সেই সম্বন্ধে যে বিবৃতি প্রদান করে তাহাকেই মৃত্যু কালীন  জবানবন্দী বলে। পৃথিবীর প্রত্যেক ধর্মেই এই নিয়ম চালু আছে যে, কোন ব্যক্তিই মৃত্যুকালে কোন মিথ্যা কথা বলেন না সর্বদা সত্য কথা বলে। সাক্ষ্য আইনের ৩২(১) ধারা,পি আর বি  নিয়ম ২৬৬।

মৃত্যুকালীন জবানবন্দি কে কে লিপিবদ্ধ করতে পারে তাহা নিম্নে আলোচনা  করা হলো -

১। যদি কোন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন তবে মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন।

২। চিকিৎসক মৃত্যুকালীন লিপিবদ্ধ করতে পারেন।

৩। যদি কোন চিকিৎসক বা মাজিস্ট্রেট উপস্থিত না থাকেন তাহলে পুলিশ কর্মচারীও রেকর্ড করতে পারেন। যিনি মৃত্যুকালীন জবানবন্দি দিবেন তাহার স্বাক্ষর এবং উপস্থিত সাক্ষীদের সাক্ষর গ্রহণ করতে হবে।

৪। আবার যদি চিকিৎসক, ডাক্তার,মাজিস্ট্রেট,পুলিশ অফিসার কেউই উপস্থিত না থাকেন তাহলে একজন গণ্যমান্য ব্যক্তি বা এলাকার জনসাধারণও লিপিবদ্ধ করতে পারেন। তবে বিবৃতি দাতার স্বাক্ষর এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করতে হবে।
সাক্ষ্য আইনের ৩২(১) ধারা,পিআরবি নিয়ম ২৬৬।