জেনারেল ডায়েরি কত দিন সংরক্ষণ করা হয়?

  বাংলাদেশের প্রতিটা থানায় ডাইরি পাঁচ বছর পর্যন্ত সংরক্ষণ করা হয়। পাঁচ বছর শেষে উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করিয়া উক্ত জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি ধ্বংস করা হয়।

 সিআরপিসির ১৫৫ ধারা,পুলিশ আইনের ৪৪ ধারা এবং পিআরবি নিয়ম ৩৭৭ 


জেনারেল ডায়েরিকে পুলিশের রক্ষা কবজ বলা হয় কেন তাহা নিম নিয়ে আলোচনা করা হলো ঃ-

বাংলাদেশের প্রতিটা থানায় সাধারণ ডায়েরি ২৪ ঘন্টায় লিপিবদ্ধ করা হয় এবং থানাএলাকায় ২৪ ঘন্টায় যা যা ঘটে বা সংবাদ পাওয়া যায় সকল   প্রকার সংবাদ লিপিবদ্ধ করা হয়। পুলিশ সদস্য যখন কোন অপরাধে বা বিপদে পড়ে তখন এই জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি তারা আদালত পর্যন্ত উপস্থাপন করতে পারে এবং অপরাধ না করার প্রমাণ হিসেবে পুলিশ অফিসে উপস্থাপন করতে পারে। আর জেনারেল ডায়েরি উপস্থাপনের মাধ্যমে পুলিশ সদস্য  যে কোন বড় ধরনের অভিযোগ বা  বিভাগীয় মামলা হইতে অব্যাহতি পায়। তাই আমরা বলতে পারি যে এই কারনে জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি কে জন্য রক্ষা কবজ বলা হয়।  

সিআরপিসি আইনের ১৫৫ ধারা, পুলিশ আইনের ৪৪ ধারা, পিআরবি নিয়ম ৩৭৭।